ব্রেইন টিউমার ( Brain Tumor). Written By Dr. Shamiul Alam Siddique, Assistant Professor of Neurosurgery


Introduction

ব্রেন টিউমার হলে বাংলাদেশের মানুষের মধ্যে প্রথমেই যে বিষয়টি কাজ করে সেটা হল এর অপারেশন বাংলাদেশের সম্ভবত হবে না ‌ বা হলেও আদৌ কতটুকু উন্নতি বা লাভ হবে।একটা সময় কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রেও এই কথাটা বেশ প্রচলন ছিল, সেটা এখন নাই বললেই চলে । আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা যে আমাদের দেশে এ ধরনের অপারেশন এখনো হয় না বা হলেও তার ফলাফল ভালো না।

এটা শুধু আমাদের সাধারণ মানুষদের মধ্যে না বরং চিকিৎসকদের একটা অংশ এই রকম ধারণা পোষণ করেন । 

বর্তমানে দেশে যে সমস্ত অপারেশন রেগুলার করা হয়, neurotrauma (এক্সিডেন্ট ,আঘাতজনিত,) neurovascular(মাথার রক্তনালী সংক্রান্ত), Brain tumor , Spine surgery(মেরুদন্ড সংক্রান্ত) and sometimes few functional neurosurgery etc . 


Surgical Outcome

এবার আসি সবচেয়ে কমন প্রশ্ন অর্থাৎ outcome of surgery( অপারেশনের ফলাফল) নিয়ে অল্প কথায় কিছু বর্ণনা দেয়ার চেষ্টা করব।


Brain Tumor এর outcome depend করে বেশ কিছু factor এর উপর ।

 1. Tumor histology and grading ( more the grade of tumor , poor the outcome)

 2.Symptoms (having symptoms for a long time are linked with a better prognosis.)

 3.Age (A person’s age and level of functioning, called functional status ,when diagnosed is one of the best ways to predict a patient’s prognosis. In general, a younger adult has a better prognosis.)

 4.Extent of tumor residual (A patient’s prognosis is better when all of the tumor can be surgically removed.)

 5.Location of tumor (Some tumor locations cause more damage than others, and some tumors are harder to treat because of their location)

 6.Functional neurological status eg. Karnofsky Performance Scale (KPS), GCS(Glasgow coma scale ), GOS(Glasgow outcome scale)

 7.Recurrence of tumor or tendency of recurrence ( if nature is recurring outcome may be poor due to changes of histology to upper grade and adhesion of tumor to the brain in vital area)

 8.Co morbidities (DM,COPD, HTN,CKD etc ) 

 9.Route of excision ( open ,endoscopic , mini craniotomy . Depends on surgeons choice )

 10.Competence of surgeon 

 11.Nature of Anesthesia n the confined person

 12.Hospital service 

 13.Patients Attendent cooperation


Glioma

প্রথমেই আসি glioma নিয়ে । বয়স্কদের সাধারণত high grade glioma আর অল্প বয়স্কদের low grade glioma হয় ।


High Grade Glioma

এখন আপনি এই বয়স্ক ব্যাক্তিকে যত ভাল অপারেশন ই করেন তার 5 years survival 6 months to 2 years . এখানে কোন দেশে বা কোন সেন্টারে বা কোন সার্জন অপারেট করলেন তা খুব মুখ্য নয় , কিছু মাস বা বছর পরে আবার তা recurrence হবেই আর next time operation না করলেই icp(intracranial pressure) বেড়ে রোগী খারাপ হবে আর ফলস্বরুপ মৃত্যু অবধারিত । কারন এই টিউমার এর ধর্মটাই খুব খারাপ । আর সাধারণত এ দেশের গরীব জনগোষ্টীর একবার অপারেশন ও অপারেশন পরবর্তী জটিলতার ব্যায়ভার বহন করে recurrence এরপর আবার অপারেশন করবে সেই মানসিকতা বা ব্যায়ভার বহন করার সক্ষমতা মুষ্টিমেয় লোকের ও থাকেনা । আর অপারেশনের পর radiotherapy এর cost ও বহনের সক্ষমতা খুব কম লোকজনের থাকে ,তাছাড়া রোগীরা properly follow up এ না থাকার কারনে ডাক্তারের অজান্তেই রোগীর outcome কম হয় বা মৃত্যু মুখে পতিত হয় । 

✅Average survival time is 12-18 months - only 25% of glioblastoma patients survive more than one year, and only 5% of patients survive more than five years. 


✅Glioblastoma over all survival : 

22% for patients 20-44 years

9% for patients 45-54 years

6% for patients 55-64. years


✅Ependymoma/anaplastic ependymoma -

92% for patients 20-44 years

90% for patients 45-54 years

87% for patients 55-64 years 


Low Grade Glioma

 অনেক সময় এর চিকিৎসা পদ্ধতি নিয়ে সার্জনরাও দ্বিধাগ্রস্ত হন । কারন অনেক সময় low grade tumor এর কোন সার্জারী ছাড়াই অনেক ক্ষেত্রে রোগী ৫-৮ বছর ভাল থাকতে পারে । তাছাড়া টিউমার এর location যদি কোন vital / eloquent area like speech area , motor cortex , brain stem etc তে হয় তখন সার্জারী না করে রোগীকে follow up রাখা হয় অনেক ক্ষেত্রেই , আর যদি progressively রোগী deteriorate করতে থাকে তখন সার্জারীতে যেতেই হয় । হ্যা এক্ষেত্রে আপনি ভাল কোন Center choice করতে পারেন যেখানে all logistics support like neuro navigation ,Brain stem evoked potential , nerve monitor etc facility আছে এমন সেন্টারে অপারেশন করে extra কিছু advantage পেতে পারেন আর surgery এর ঝুঁকি ও কমাতে পারেন । 

Metastatic tumor of Brain

 Glioma এর পরের স্থানে আছে Metastatic tumor of Brain. এক কথায় very poor prognosis ( পৃথিবীর যেখানেই নিয়ে যান) Oncologists and multidisciplinary approach may help in palliative care . 


Ray of Hope

এতক্ষন আমার পেচাল শুনে নিশ্চয় ভাবছেন Brain tumor এর outcome খুব খারাপ,এবার আসেন একটু আশার কথা শুনাই 😇।

 ✅Meningioma । এটা যদি Brain এর কোন vital structure involve না করে ,যদি পুরো excision করা যায় আর রোগীর তেমন কোন co morbidity না থাকে তাহলে তার post operative outcome 99-100% আশা করা যায় । আর এই অপারেশন অনেক সময় সাধারন যে কোন set up এ করা সম্ভব হয় । আমার কিছু case যেগুলি আমি local set up এ করি তার কিছু নমুনাও দেখালাম নিচে। 

 Over all outcome of Meningioma 

 84% for patients 20-44, 

 79% for patients 45-54 

 74% for patients 55-64 age group . 

Sometimes may require oncological consultation for radiotherapy or chemo depending on grade of tumor .


এবার আসি আরও কিছু বাচ্চাদের টিউমার নিয়ে যেমন medulloblastoma, glioma এগুলি আপনি খুব ভাল সার্জারী করলেও recurrence chance and morbidity, mortalityঅনেক ।


✅Craniopharyngioma এর outcome better if gross total removal done . It may occur in child or advanced age and age is not a factor of outcome . 

✅DNET and Ganglioglioma .The majority of this tumor removal is associated with a very high cure rate and reduce chance of Seizure . In cases where partial resection is performed, these tumors tend to remain quiescent for years and possibly forever. No role for chemo or radiation . 


✅PNET is an aggressive malignancy that often requires multimodal therapy. Induction chemotherapy leads to a greater complete resection rate and better disease-free survival.


Conclusion

একটা সময় ছিল দেশের জনসংখ্যা অনুপাতে সার্জনের সংখ্যা ছিল নিতান্তই কম ।তখন সার্জনরা অনেকেই conservative way তে চেষ্টা করতেন সমস্যার সমাধানের জন্য ।অনেক সার্জন ই emergency case deal করতে করতে cool case যেমন Brain tumor , sophisticated spine surgery etc তে খুব একটা concentrate করতে পারেন নি । অনেকেBrainই tumor total excision এর পরিবর্তে just decompression or partial/ subtotal excision করেই ক্ষান্ত থাকতেন । যার কারনে রোগীদের সাময়িক উন্নতি হলেও long term outcome অনেক সময় যথেষ্ট ছিলনা । 


এবার চলেন একটু operation procedure সমন্ধে জানি । দেশে এখন রেগুলার mini craniotomy/ endoscopic/ microscopic surgery হচ্ছে । দেশের সব বিভাগেই প্রায়শই সার্জনরা এসব ব্যবহার করছেন ।যার কারনে at least surgery করার জন্য আপনার relative or neighbour কে বিদেশ যাওয়ার পরামর্শ না দিয়ে বরং post operative care or adjuvant therapy কিভাবে improve করে survival lengthen করা যায় তাই আমাদের কাম্য হওয়া উচিত ।


Dr. Shamiul Alam Siddique

MBBS, BCS( Health) MS (Neurosurgery)

Assistant Professor of Neurosurgery

Mymensingh medical college hospital

Comments